Posts

শুভ নববর্ষ

শেষের দিনের বিষন্নতা মুছে দিয়ে যায় ঝড়, পাগল হওয়ার একটানা গর্জন, অন্ধকার আকাশে শুধু বিদ্যুতের ঝলকানি, হঠাত  বৃষ্টি  ছিটকে  লাগে  চোখে . আবার  একটা নতুন  বছর  এলো, চারিদিকে আজ বরণের প্রস্তুতি, হাজার একটা  নতুন প্রতিজ্ঞা, আজকে একটু অন্য ভাবে বাঁচি  .    

শুধু........... তোকে

Image
আমি যখন সমুদ্রের গর্জন শুনি, পাগল বাতাস শনশন করে বয়ে চলে, তখন ওই পর্যটকদের ভিড়ে, আমার চোখ প্রতিটা মুখে খোঁজে--- সেই চেনা আদল..... সেই চেনা হাসিটা....... প্রতিটা মানুষের ভিড়ে, প্রতিটা মানুষের শব্দে, আজ ও খুঁজে ফিরি শুধু........... তোকে

some of my words....................

Now I can’t feel. Somehow I’ve lost all my feelings. The only thing which I can feel only my empty heart. My eyes want to suppress the pains which are reflecting in my eyes. I can’t forget her for a single moment. I can’t believe that she is not with me. I can’t accept that. Till now I’m waiting for her because my heart won’t allow me for other options. I have no idea about the pain of love. I can’t imagine how much i love her. She is still in my breath. How can I forget her? I don’t know what was my fault, but I’m suffering for that. I’ve no way to know the answer. I couldn’t imagine that she can leave me alone. I don’t know why she did it but I can’t stop myself from loving her. I shared everything with her, my dreams, my thoughts. She was the only reader of my Diary. I gave those all to her. I don’t know how will I live! I’ve no dream, I’ve no goal and I’ve no interest in life. When she had gone she took all my happiness and wrapped me in pain. I love to talk but now I hardly sha...

আহ্বান

হারিয়ে গেছে আমার স্বপ্ন আমার জীবন থেকে, হারিয়ে গেছে পথের রেখা আমার দৃষ্টিপথে. নির্বাক আজ আমার কন্ঠ, হারিয়ে ফেলেছে ভাষা, জীবন আমার অগোছালো, হারিয়ে গেছে দিশা. বাঁচার ইচ্ছা হারিয়ে গেছে আমার সময় এখন শুধুই দিন গোনার বুকের মধ্যে ভালবাসার দীর্ঘশ্বাস আমার সরির জীবন্ত এক লাশ কি দোষ আমার? কিই বা অপরাধ? জীবন আমার শেষের পথে চলছে মৃত্যুর গন্ধ আমার শরীরে লেগে শুধু তোর ভুলে মৃত্যু আমায় ডাকছে.  

মৌনতা

অতীতের ছেঁড়া পাতারা আজ দুঃস্বপ্ন, ইতিহাসের পাতায় লেগে মৃত্যু, অলস বিছানায় পড়ে অভিমান, অচেনা অন্ধকার নিয়েছে পিছু. এখন সব শান্ত ঝড়ের শেষে, বোবা বালিশ, একান্ত আশ্রয়, যন্ত্রণা  আজ  চোখের  কোণে লেগে, ভালবাসা আজ  হয়েছে নিরাশ্রয়. মৃত্যু হয়ত আসবে অতিথি হয়ে, নিশ্বাসে আজ একরাশ শুন্যতা, কানে বাজে  শেষের  দিনের সুর, বুকের ভেতর কেবল মৌনতা 

অসম্পূর্ণ

বাকিছিল তোর সাথে গঙ্গার ধারে হেঁটে বেরানো, বাকিছিল একসাথে  সাইকেল চালানো , বাকি  ছিল  একসাথে  সূর্যাস্ত  দেখা, বাকি  ছিল  সেই  চাঁদনী   রাতটা, বাকি  ছিল  অনেক স্বপ্নদেখা-------- পূর্ণ  হয়নি  সূর্যোদয়  দেখা , তার  আগেই  অস্ত  গেল  অসম্পূর্ণ  ভালবাসা . চোখের  সামনে দিয়ে ছুটে যাওয়া চেনা বাসে-------- আজ অচেনা মুখ 

যদি ............

সূর্যের তীব্র আলোতে বুজে আসে নেশাতুর চোখ, মনের  ভেতর  কালবৈশাখী, পুরনো  স্মৃতি  হাঁটছে  রাস্তায়, অচেনা  শরীরে, চোখ খোঁজে সেই চেনা ছন্দ, চোখের  কোণে জলন্ত বিদ্রুপ, বাতাসে  আজ  অক্সিজেনের অভাব, তবু প্রতিটা মুখে তোর আদল.

অচেনা মুহূর্ত ...

সুরের আঁচরে ভিজছে চোখ, চেনা রাস্তায় পড়ে স্মৃতি, কারো জন্য বুকের ভেতর পাথর, গলার কাছে আটকে কথার দলা. মাথায় ঘোরে পুরোনো প্রেমের বাস্প. মাথা আর মন আজ বিচ্ছিন্ন, পুরোনো ঘেন্না হঠাত অভিমান, শ্বশানের নিশুতি ছড়িয়ে আছে পথে, অসংলগ্ন মুহুর্তের ব্যঙ্গের ধিক্কার, জীবনের  কাছে  আজীবন  ছুটির  আর্জি--- আকাশের ওপারে হয়ত রয়েছে বসন্ত .  

একাকী........

পথের বাঁকে উড়ছে একটা দিন, রাস্তার ধুলোয় মিশে স্বপ্ন, পুরোনো দিন উঁকি মারে পথের ভিড়ে, নিওন আলোয় অচেনা লাগছে শহর. কিছু প্রশ্নের অজানা উত্তর--- পড়ে আছে রাস্তায় গাড়ির ভিড়ে . প্রশ্রয়ের দাগ আজও আছে হাতে, কানে বাজছে পুরোনো একটা গান, চোখের কোনে এক টুকরো কষ্ট, ভাঙ্গা স্বপ্নের তীব্র অভিমান . কবিতারা আজ যন্ত্রনাতে ঢাকা, কথায় লেগে অগোছালো জীবন . নিশ্বাসে আছে একরাস শুন্যতা, পুরোনো বেঞ্চে একাকী পড়ে স্বপ্ন .

কত ফোটা বৃষ্টি মিশে, এক টুকরো ভালবাসার জন্ম দেয়???

বৃষ্টির ফোটায় লেগে থাকা ভালবাসায়, আঁকা তোমার নাম. নদীতে বয়ে যাওয়া জলের ফোটায় লেখা তোমার নাম. গাছের পাতা থেকে ঝরে পড়া শিশিরের ফোটায় লেগে তোমার ছবি. সবুজ ঘাসের উপর লেগে থাকা শিশিরবিন্দু মনে পরায় তোমায়. কত ফোটা বৃষ্টি মিশে, এক টুকরো ভালবাসার জন্ম দেয়???  

অপদার্থ

আর আঘাত সহ্য করার ক্ষমতা নেই.  আর অপমান মেনে নেওয়ার সামর্থ্য নেই. এই রুক্ষ বাস্তবের শক্ত নখের আঁচরে আজ আমার শরীর রক্তাক্ত. নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত, অবসন্ন. মন,  আজ সে অসাড়, হৃদয়,  আজ যা ক্ষতবিক্ষত,  জীবন, যা আজ অনেক কিছু চায়. শরীর, আজ গলে যাওয়া মোমবাতি. নিজের কাছে হার, মানুষের অপমান , অসহায় ভালবাসা , বাস্তবের আঘাত, একটাই তকমা আজ আমায় উপহার দিয়েছে--- " অপদার্থ "           

feelings

What are feelings? Science says that it’s all about the activity of hormones. Everything happens only for the different ratio of emitting hormones. But somehow I feel that the feelings are something more than the hormone’s activity. I think hormones are necessary for feelings but you should have a heart, a mind to feel. Feelings are one type of bonding. You throw a glance, full of love to a girl. Is this only the activity of those hormones? I think this is something more than that cause for feelings a mind is necessary. A flower can make waves in your mind. The ultimate beauty of moon forces you to be romantic. Are all those for the different ratio of hormones?     

স্নানঘর

স্নানঘর . মানুষের নগ্ন আত্মপ্রকাশ. জানালা দিয়ে চোখ পুকুরঘাটে চান করতে থাকা অর্ধনগ্ন নারী. বাথরুমে একাকী কামুক ছেলেটি, মানস চোখ্খে ধর্ষণ করে কোনো নারীকে. শরীর মন্থিত হয়ে নিক্ষিপ্ত হয়  কয়েকফোঁটা প্রানের স্পন্দন. রোজ রোজ নিজের অজান্তেই কত মেয়ে ধর্ষিতা হয় কত পুরুষের মনে.      

বীভত্স মূর্তি

সমাজের পাঁকে আমরা নিমজ্জিত . মন থেকে বেরোয় পচা দুর্গন্ধ. সুগন্ধি দিয়ে দেহকে সাজিয়ে রাখার নিষ্ফল চেষ্টায় ভয় করে আয়নায় মুখ দেখতে. মুখোশের আড়ালে ঢেকে যাওয়া মুখ. নিজের মুখ নিজেরাই ভুলে গেছি. সস্তা দরে 'বিবেক' বিক্রি করে নিজের স্বত্তা নিজেরাই হারিয়েছি. এক রাত্রিতে সরিরের দাম পাঁচ হাজার  আমরা তাকে উপাধি দিই পতিতা. খদ্দের তো আমাদেরই কেউ একজন, তার জন্য বরাদ্দ কোন উপাধিটা? চাকরিতে CHARACHTER  CERTIFICATE লাগবেই . কিন্তু সেটা পেতে ' অনুদান ' তো দিতেই হবে পাঁচশো  টাকায় কিনতে হবে চরিত্রটা. নয়তো, চাকরি হারিয়ে কিছু ভন্ডের জ্ঞান শুনতে হবে . বাতাসে আজ অক্সিজেনের  অভাব   মিথ্যার বুলিতেই দেশ ভর্তি. কাকেই  বা বলার কিইবা আছে সবারই সেই একই বীভত্স  মূর্তি..

আমার "জীবন" ?!?

নেশার ঘরে কাটছে প্রতি রাত, বুকের ভিতর অপমানের জ্বালা. তোমায় নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে আচমকা রোদ চোখে ধরায় জ্বালা. বেনিয়মের জীবন আমার এক, হারিয়ে গেছে আমার হাঁটা পথ .  বন্ধন কেটে মুক্ত পাখি তুমি, ভুলে গেছ তোমার নেওয়া শপথ.      

তকমা

কয়েকটা অসহায় মুহূর্ত . একটা দুর্বল মানুষ . মানুষের বিষাক্ত কথার ছোবলে, আজ সে একা. আজকের সমাজে ----- মানুষকে আঘাত করতে না পারা পাপ . মানুষকে রক্তাক্ত করতে না পারা কাপুরুষতা . নিজের  অসহায়তা  ঢাকতে কচ্ছপের খোল ই  ভরসা. নয়তো পাল্টা  মার . অন্ধকার ঘর. একটা লাল বিন্দু বাড়ছে-কমছে. অল্প মদের গন্ধ ভেসে আসে খোলা জানালা দিয়ে. পরদিন সকাল. টেবিলে খোলা ডায়রির পাতায় পাতায় হতাশার যন্ত্রণা. দেয়ালে দুটি  শব্দ - I QUIT . পরে থাকে ভাঙ্গা স্বপ্নের অবশেষ, আর কাপুরুষের তকমা.   .      

যদি আবার দেখা হয়

অনেকদিন  পর , যদি  হঠাত  কখনো  দেখা  হয়  তোমার সাথে ! কি  বলে  ডাকব  তোমায়?!?!? হয়তো ছুঁয়ে  যাবে   কিছু  পুরোনো দিন. হয়তো চোখটা হঠাত ঝাপসা হয়ে   যাবে . হয়তো কয়েকটা জলের  ফোনটা ........... যদি সেই মুহুর্তে -- তুমি আমায়  ডাক  একটা  ভুলতে  চাওয়া  নামে  ??!! পারব  কি-- আমি  সেই ডাকে  সাড়া দিতে !!??!! বুড়ো সূর্যের কিছু আলো হয়তো পড়বে তোমার মুখে, হয়তো  হাওয়ায়  এলোমেলো ভাবে উড়বে তোমার চুল. হয়তো সেদিন তোমায়-------- কিছুই বলা হবে না. শুধু না বলা কথাগুলো  আমার চোখ থেকে ঝরে পড়বে, সেই উত্তর না পাওয়া প্রশ্নগুলো  নিয়ে. হয়তো.......    

কিছু কথা .............

তোমার জন্য ভালবাসা আজ থাক আমার ভালোবাসা ------- আজ ওই ঘরছাড়া মানুষের. আমার মনে এখন বাস করে , বন্দুকের  নলের সামনে বেঁচে থাকা ওই ভয়ার্ত, কথা হারানো মানুষেরা. আমার চোখের জল----- ওই রাজনীতির নোংরা ঝগড়ায়- খেতে না পাওয়া মানুষদের জন্য. আজ আমার ভাবনায়---- নন্দীগ্রাম, নেতাই, AMRI, জঙ্গলমহল        আজ আমার চিন্তায় , কিছু সাধারণ মানুষের ক্রিমিনাল হয়ে ওঠার নেপথ্য  কাহিনী . আমার কানে বাজে--------- মানুষের খাবারের জন্য হাহাকার, অসহায় রোগীর বাঁচার আকুতি, নিরীহ মানুষের বুকে বুলেটের আর্তনাদ.